বেঁচে নেই বোনের শশুর কর্তৃক ধর্ষিত মাগুরার শিশু আছিয়া, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন আন্ত”বাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআর।
এর আগে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জানানো হয়, শিশুটির আজ আরো ২ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে (হৃদ্যন্ত্রের স্পন্দন বা হার্টবিট বন্ধ হয়ে যাওয়া); দ্বিতীয়বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে। ব্রেন ফাংশন করছে না; জিসিএস (কোমা) লেভেল ৩। তার রক্ত চাপ ও অক্সিজেন লেভেল অনেক কম। গতকাল তার ৪ বার হার্ট এ্যাটাক হয়
