Elementor #4775

ই/সরা/য়ে/লের নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তবে এখনো স্পষ্ট কোনো বি/জয়ী পাওয়া যায়নি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্য/র্থ হয়েছে প্রধান দুই রাজনৈতিক জোটই। আংশিক ফল অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি এবং বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট ৪৮টি আসন পেতে পারে। অন্যদিকে আরব দলগুলোর ১৯টি আসন পাওয়ার পূর্বাভাস রয়েছে। ফলে চূড়ান্ত ফলের আগে সরকার গঠনের সমীকরণ এখনো অনিশ্চিত। এমন অবস্থায় ইসরায়েলে জমে উঠেছে ক্ষমতার লড়াই। একদিকে আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। অন্যদিকে তা অস্বীকার করে আরব জোট বলেছে, তাদের ভোটারদের অংশগ্রহণ নেতানিয়াহুর জোটকে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Main Menu